ওবামার অনুষ্ঠান দেখেছে দেড় কোটি দর্শক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনভিত্তিক বিদ্রূপাত্মক অনুষ্ঠান ‘বিটুইন টু ফার্নস’-এ অংশ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেড় কোটি দর্শক চলতি সপ্তাহে অনুষ্ঠানটি উপভোগ করেন। জনপ্রিয়তা বিবেচনায় ওবামার এই সাফল্য পপতারকা জাস্টিন বিবারের প্রায় কাছাকাছি বলে বিবেচিত হচ্ছে।
ফানি অর ডাই নামের ওয়েবসাইট গত শুক্রবার জানায়, অনলাইনে গত মঙ্গলবার প্রকাশিত ওবামার একটি সাক্ষাৎকার (জাক গ্যালিফ্যাঙ্কিসের সঙ্গে) জাস্টিন বিবারের একটি রেকর্ড (এক কোটি ৭৮ লাখ দর্শক) প্রায় ভেঙে দেবে বলে ধারণা করা হচ্ছে। ওয়েবসাইটটির প্রধান নির্বাহী (সিইও) ডিক গ্লোভার বলেন, তাঁদের অনুষ্ঠানে ওবামার উপস্থিতি দেখে তরুণ প্রজন্ম স্বাস্থ্যবিমা করতে উৎসাহিত হবে। এপি।