প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন সেনা বোয়ি বার্গদলকে মুক্ত করার বিনিময়ে তালেবান জঙ্গিদের ছেড়ে দেওয়ার ঘটনায় ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা৷ গত বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তিনি সাংবাদিকদের বলেন, কমান্ডার-ইন-চিফ হিসেবে তাঁর দায়িত্ব বার্গদলকে দেশে ফিরিয়ে আনা৷ তিনি বলেন, ‘একটা সুযোগ পেয়েছি৷ সেটা কাজে লাগিয়েছি৷ আর সে জন্য আমি ক্ষমা চাইব না৷’ এএফপি৷