ওবামার আদলে শয়তান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিস্ট্রি চ্যানেলে নতুন ধারাবাহিক দ্য বাইবেল সম্প্রচার শুরু হয়েছে। এতে শয়তানের একটি চরিত্র রাখা হয়েছে। আর এই চরিত্রের অভিনেতাকে সাজানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আদলে। শয়তান ও ওবামার মধ্যে আশ্চর্য মিল পাওয়া গেছে। এই নিয়ে সারা বিশ্বে হইচই পড়ে গেছে। শয়তান চরিত্রে অভিনয় করছেন মেধি উজানি। তাঁকে সাজানো হয় ওবামার মতো করে। বিষয়টা গত রোববার প্রথমে নজরে আসে ডানপন্থী ধারাভাষ্যকার গ্লেন বেকের। তাত্ক্ষণিক টুইটার বার্তায় তিনি লেখেন, কেউ কি মনে করেন, রোববার হিস্ট্রি চ্যানেলে সম্প্রচারিত দ্য বাইবেল-এর শয়তানের সঙ্গে ওই লোকটার মিল আছে? অন্য একজন টুইটার ব্যবহারকারী বলেন, দ্য বাইবেল-এর শয়তানের সঙ্গে কারও অদ্ভুত সাযুজ্য আছে কি? অন্য একজন বলেন, হিস্ট্রি চ্যানেলের নতুন এই ধারাবাহিকে শয়তান চরিত্রটি দেখতে অবিকল ওবামার মতো লাগে। এভাবেই খবরটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ওবামা ও শয়তানের কাকতালীয় এই মিলের কারণে সমালোচনার ঝড় উঠেছে। এর আগে এইচবিও চ্যানেলে গেম অব থ্রোনস নামের একটি ধারাবাহিকে সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের মাথা শূলবিদ্ধ অবস্থায় দেখানো হয়। পিটিআই।