প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপে মার্কিন সামরিক শক্তি বাড়াতে ১০০ কোটি ডলার তহবিলের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা৷ পোল্যান্ড সফরকালে রাজধানী ওয়ারশে গতকাল মঙ্গলবার তিনি এ ঘোষণা দেন৷ মস্কোর সঙ্গে সংকটের পরিপ্রেক্ষিতে চলতি বছর এপ্রিলে মহড়ার জন্য পোল্যান্ডে ১৫০ সদস্যের একটি মার্কিন সেনাদল পাঠায় যুক্তরাষ্ট্র৷ প্রেসিডেন্ট ওবামা পোল্যান্ডে অবস্থানরত মার্কিন ও পোলিশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন৷ বিবিসি৷