ওবামার জন্য বড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ আগে মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। আগামী ৬ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওবামা। নির্বাচনের কয়েক সপ্তাহ আগে নতুন এই পরিস্থিতি তাঁর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। ২০০৮ সালে ক্ষমতা গ্রহণের সময় ওবামা মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে ‘নতুন দিগন্ত’ উন্মোচনের প্রতিশ্রুতি দেন। কিন্তু গত প্রায় চার বছরে তিনি মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে চোখে পড়ার মতো ইতিবাচক কোনো অগ্রগতি ঘটাতে পারেননি। আরব বসন্তে মুসলিম বিশ্বের কয়েকটি দেশে দীর্ঘদিনের শাসকদের পতন হলেও ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ ছিল না, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরানের বিতর্কিত পরমাণু ইস্যু সমাধানের পথ পায়নি, ফিলিস্তিন সংকটের কোনো অগ্রগতি হয়নি, সিরিয়ায় দেড় বছরেরও বেশি সময় ধরে রক্তপাত চলছে। পাকিস্তানের সঙ্গে মার্কিন সম্পর্ক অনেকটা শিথিল হয়েছে, প্রায় চার বছর ক্ষমতায় থেকেও আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী পুরোপুরি প্রত্যাহার করেননি। এই বিষয়গুলো ওবামার সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতিই রয়ে গেছে বলে জানান দেয়।হামলার ঘটনায় লিবীয় সরকার যত দ্রুত দুঃখ প্রকাশ করেছে, মিসরের প্রেসিডেন্ট মুরসি ঠিক ততটাই দ্রুত ইনোসেন্স অব মুসলিমস চলচ্চিত্রের নিন্দা জানিয়েছেন। কায়রোয় মার্কিন দূতাবাসে হামলাকারীদের ব্যাপারে কিছুই বলেননি মুরসি। এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ওবামা বলেছেন, ‘মুরসির সরকারকে আমরা “যুক্তরাষ্ট্রের শত্রু” মনে করি না। তবে মার্কিন কূটনৈতিক স্থাপনা রক্ষায় অবশ্যই কাজ করতে হবে।’ মার্কিনবিরোধী বিক্ষোভ ও হামলাকে ওবামাবিরোধী বড় ইস্যু হিসেবে লুফে নিয়েছেন রমনি। তিনি ওবামাকে মুসলমানদের প্রতি সহানুভূতিশীল বলে অভিযোগ তোলেন। কলোরাডো অঙ্গরাজ্যে প্রচারণা চালাতে গিয়ে মার্কিন দূতাবাসে হামলার প্রসঙ্গ টেনে ওবামা বলেন, ‘আমি জানি, টেলিভিশনে এমন দৃশ্য দেখতে খুব খারাপ লাগে। আমরা এখন বিশৃঙ্খলাপূর্ণ এক সময়ের মধ্যে আছি। কিন্তু আমরা আমাদের অবস্থানে সঠিকভাবে থাকলে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।’ রয়টার্স।