ওবামার তহবিল সংগ্রহের প্রচারণায় বিল গেটস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী তহবিল সংগ্রহের প্রচারণায় অংশ নিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এ উপলক্ষে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় শহর সিয়াটলে কম মূল্যের সুপার মার্কেট চেইন ‘কস্টকোর’ প্রতিষ্ঠাতা জেফ ব্রটম্যানের বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওবামা দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন, ধনাঢ্য মার্কিনদের অধিক পরিমাণে কর দেওয়া উচিত। ওই অনুষ্ঠানে তাঁর এমন বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরেন ওবামা। একই সঙ্গে ধনাঢ্য মার্কিনদের আরও বেশি কর দেওয়ার ব্যাপারে বিল গেটসের সহাবস্থানের বিষয়টিও উল্লেখ করেন তিনি। এএফপি