ওবামার দাদির প্রার্থনা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কেনীয় দাদি সারাহ ওবামা প্রার্থনা করেছেন, ‘মহান আল্লাহ যেন মার্কিন নেতাকে (ওবামা) ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার তৌফিক দেন।’ এ বছর হজ পালনের সময় তিনি পৌত্রের জন্য এ প্রার্থনা করেন।হজ পালনের পর জেদ্দায় সৌদি দৈনিক আওওয়াতান-এ এক সাক্ষাৎকারে ৮৮ বছর বয়সী সারাহ ওবামা বলেন, ‘আমার পৌত্র যেন ইসলাম ধর্মে দীক্ষিত হয়, সে প্রার্থনা করেছি।’পত্রিকাটি জানায়, সারাহ ওবামা তাঁর ছেলে ওবামার চাচা সায়েদ হোসেন ওবামা এবং চার নাতিকে নিয়ে হজ করেছেন। হজ পালনের জন্য সৌদি সরকার তাঁদের আমন্ত্রণ জানিয়েছিল। সায়েদ হোসেন সৌদি বাদশাহ আবদুল্লাহকে তাঁর অতিথিপরায়ণতার জন্য ধন্যবাদ জানান।সারাহ বলেন, তিনি কেবল হজের বিষয়ে আলোচনা করতে পারেন কিন্তু ওবামার রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করবেন না।গত আগস্টে প্রকাশিত মার্কিন এক জনমত জরিপে দেখা যায়, প্রতি পাঁচজন আমেরিকানের মধ্যে একজনের ধারণা, ওবামা একজন মুসলমান। তবে হোয়াইট হাউস বারবার জানিয়েছে, পূর্ণ নামে ‘হোসেন’ থাকলেও মার্কিন প্রেসিডেন্ট একজন একনিষ্ঠ খ্রিষ্টান। এএফপি।