ওবামার দ্বিতীয় মেয়াদে যাওয়া পর্যন্ত দায়িত্ব পালনে ইচ্ছুক হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হলে সে পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর। গত মঙ্গলবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।এর আগে গত সপ্তাহে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে হিলারি জানান, আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে দলের মনোনয়নের লড়াইয়ে যাওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই।সাক্ষাৎকারে হিলারি বলেন, পরবর্তী মেয়াদ শুরু হওয়ার আগ পর্যন্ত তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন। তিনি ধরেই নিয়েছেন, ওবামা পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনেও জয়ী হবেন। দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হলে ওবামা পররাষ্ট্রমন্ত্রীর পদে অন্য কাউকে নিয়োগ করতে পারেন। এর আগ পর্যন্ত এ দায়িত্বে থাকতে চান তিনি।মার্কিন প্রশাসনের ভেতর কারা লিবিয়ায় সামরিক হামলার বিরোধিতা করেছেন, এ ব্যাপারে বিস্তারিত জানাতে হিলারি অনিচ্ছা প্রকাশ করেন।হিলারি বলেন, ‘আমরা এখন ঐতিহাসিক ক্রান্তিকাল অতিক্রম করছি। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও বিশ্বের কঠিন কিছু ভাবার এবং সে ব্যাপারে কাজ করার অনেক কিছু আছে।’৬৩ বছর বয়সী হিলারি যুক্তরাষ্ট্রের ৬৭তম পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন ইতিহাসে হিলারিই প্রথম সাবেক ফার্স্ট লেডি, যিনি ২০০১-২০০৯ সাল পর্যন্ত সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তিনি প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে ডেমোক্রেটিক দলের মনোনয়ন পাওয়ার লড়াইয়ে প্রেসিডেন্ট ওবামার কাছে হেরে যান। এএফপি।