ওবামার নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন সুসান রাইস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুসান রাইস
সুসান রাইস

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত সুসান রাইসকে নিয়োগ দেওয়া হচ্ছে। তাঁর জায়গায় নতুন দূত হিসেবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামান্থা পাওয়ারকে মনোনয়ন দেওয়া হবে। হোয়াইট হাউস সূত্র গতকাল বুধবার এ খবর জানায়। হোয়াইট হাউস বলেছে, ওবামার নিরাপত্তা উপদেষ্টা টম ডোনিলনের স্থলাভিষিক্ত হচ্ছেন সুসান রাইস। এ পদ থেকে সম্প্রতি সরে দাঁড়িয়েছেন টম ডোনিলন। সামান্থা পাওয়ার মানবাধিকারের পক্ষে বিভিন্ন সময়ে জোরালো অবস্থান নিয়েছেন। জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিয়োগ পেলে তিনি সিরিয়া, চীন, সুদান প্রভৃতি দেশে মানবাধিকার রক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি ও রয়টার্স।