ওবামার ভেটোর বিরুদ্ধে ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯/১১ সন্ত্রাসী হামলায় দায়ী করে সৌদি আরবের বিরুদ্ধে ভুক্তভোগীদের মামলার অধিকার দিয়ে তোলা বিলে ভেটো দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু গতকাল বুধবার এ ভেটোর বিরুদ্ধে ভোট দিয়েছে মার্কিন সিনেট। প্রেসিডেন্টের ভেটো রুখে দেওয়ার জন্য সিনেটে ৬৭ ভোটের প্রয়োজন ছিল। তবে পড়েছে তারও অনেক বেশি ৯৭ ভোট। এরপর গতকালই বিষয়টি প্রতিনিধি পরিষদে যাওয়ার কথা। সেখানেও একই ফল হলে এটাই হবে ওবামার ভেটো উল্টে যাওয়ার প্রথম ঘটনা। রয়টার্স