প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পেন্টাগনের সাবেক আইনজীবী জে জনসনকে নতুন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন। সিনেট তাঁর মনোনয়ন অনুমোদন করলে জে জনসন জ্যানেট নাপোলিটানোর স্থলাভিষিক্ত হবেন। জে জনসনের মনোনয়ন ঘোষণা করে প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আমার দায়িত্ব গ্রহণের পর মুহূর্ত থেকেই জে আমার জাতীয় নিরাপত্তাবিষয়ক দলের এক অতিগুরুত্বপূর্ণ সদস্য। তিনি বারবার সেই সব গুণ দেখিয়েছেন যা তাঁকে একজন শক্তিশালী হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী করবে।’ যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে গঠিত হয় হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়। পিটিআই।