ওবামার সঙ্গে হিলারির গোপন'ভোজ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোয়াইট হাউসে আজ সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত খাওয়ার ঘরে তাঁর সঙ্গে দুপুরের খাবার খাবেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। খবর রয়টার্সের।
খবরে বলা হয়, হোয়াইট হাউস সূত্র থেকে এ দুই নেতার বিশেষ ‘ভোজের’ বিষয়ে জানানো হয়েছে। এ সময় তাঁদের মধ্যে কী নিয়ে আলোচনা হতে পারে, এ ব্যাপারে হোয়াইট হাউস থেকে কিছু জানানো হয়নি।
আজ থেকে শুরু হওয়া মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা ও যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নিয়ে এ দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।