ওবামার হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

মার্কিন রিপাবলিকান সিনেটরদের কাছে গলফ খেলায় হেরে গেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

গতকাল সোমবার এ ঘটনা ঘটে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা পিটিআই জানায়, খেলায় ওবামার সঙ্গে ছিলেন ডেমোক্র্যাট দলের সিনেটর মার্ক উডাল। তাঁদের প্রতিপক্ষ ছিলেন রিপাবলিকান দলের দুই সিনেটর স্যাক্সবি চ্যামব্লিস ও বব ক্রোকার।

খেলা শেষে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, গলফ মাঠে সিনেটরদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন ওবামা। এই সময় তাঁদের মধ্যে খেলা নিয়েই অধিকাংশ কথাবার্তা হয়েছে।

এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেন, গলফ খেলা একটা উপলক্ষ। বিশেষ করে রিপাবলিকান দলের সিনেটরদের সঙ্গে মতভেদ ঘোচানোর চেষ্টা করছেন ওবামা।