ওম্যাক আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কিংবদন্তিতুল্য সোল সংগীতশিল্পী ও গীতিকার ববি ওম্যাক (৭০) গত শুক্রবার মারা গেছেন। তিনি মলদ্বারের ক্যানসার ও আলঝেইমারে ভুগছিলেন৷ বিংশ শতাব্দীতে সোল ধারার সংগীত পরিবেশন করে গানপাগল মানুষকে সুরের ধারায় মোহিত করেছিলেন তিনি৷ ববি ওম্যাকের লেখা ‘ইটস অল ওভার নাউ’ গানটি গেয়ে তুমুল জনপ্রিয়তা পায় ইংলিশ রক ব্যান্ড রোলিং স্টোন৷ ২০০৯ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে নাম ওঠে ওম্যাকের। গত শতাব্দীতে গোসপেল মিউজিক দলের সদস্য হিসেবে গান শুরু করেন৷ যুক্তরাষ্ট্রের জানিস জপলিনসহ অনেক বিখ্যাত শিল্পী তাঁর লেখা গান গেয়েছেন৷ বিবিসি।