ওয়ালেনবার্গ সম্পর্কে মস্কোর কাছে জানতে চাইবেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সাবেক সোভিয়েত বাহিনী গ্রেপ্তার করার পর সুইডিশ কূটনীতিক রাউল ওয়ালেনবার্গের ভাগ্যে কী ঘটেছিল, মস্কোর কাছে তা জানতে চাইবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওয়ালেনবার্গকে ১৯৪৪ সালের জুলাইয়ে জার্মানি অধিকৃত বুদাপেস্টে কূটনীতিকের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল। হাজারো ইহুদির জীবন বাঁচাতে তিনি ‘নিরাপত্তামূলক পাসপোর্ট’ সরবরাহ করেছিলেন। এ জন্য ওয়ালেনবার্গকে বীরের মর্যাদা দেওয়া হয়। কিন্তু পরের বছরের ১৭ জানুয়ারি সোভিয়েত বাহিনী তাঁকে গ্রেপ্তার করে।
ওবামা বুধবার সুইডেনের রাজধানী স্টকহোম সফরকালে ওয়ালেনবার্গের পরিবারকে প্রতিশ্রুতি দেন যে, জি-২০ সম্মেলনের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এ বিষয়ে জানতে চাইবেন। রুশ কর্তৃপক্ষ বলে আসছে, ওয়ালেনবার্গ ১৯৪৭ সালের ১৭ জুলাই কারাগারে হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান। তবে অভিযোগ রয়েছে, রুশ নিরাপত্তাবাহিনী তাঁকে হত্যা করে। এএফপি।