প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামিক স্টেটের (আইএস) হ্যাকারদের আক্রমণের শিকার হয়েছে মালয়েশিয়ান এয়ারলাইনসের ওয়েবসাইট। আইএসের হ্যাকারদের গ্রুপ ‘লিজার্ড স্কোয়াড-অফিশিয়াল সাইবার অব খিলাফত’ এই দাবি করেছে। গতকাল সোমবার সকালে এয়ারলাইনসটির ওয়েবসাইটে প্রবেশ করার সময় ‘লিজার্ড স্কোয়াড দ্বারা হ্যাক হয়েছে’ এমন বার্তা দেখা যায়। আর ব্রাউজার ট্যাবে ‘আইএস জয়ী হবে’ লেখা দেখা যায়। মালয়েশিয়ান এয়ারলাইনস এক বিবৃতিতে তাদের ওয়েবসাইট সেবা বিঘ্নিত হওয়ার বিষয়টি স্বীকার করে নেয়। কিন্তু গ্রাহকদের বুকিং কিংবা তথ্য নিরাপদ রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
বিবিসি