ওরাও জেনে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতদরিদ্র ঘরের ছেলে। প্রথম দিন স্কুলে যাবে। অথচ একটা ভালো প্যান্ট নেই। বাবা নিজের প্যান্ট কেটে কোমরে দড়ি বেঁধে তা-ই ছেলেকে পরতে দিলেন। সেই বেল্টের অভাবে দড়ি বেঁধে প্যান্ট পরা ছেলেটিই একদিন বড় হয়ে পরিচিত হলো নেলসন ম্যান্ডেলা নামে। তাঁর এ উত্থানের কাহিনি জানা দেশের স্কুলপড়ুয়া শিশুদেরও।জোহানেসবার্গ শহরের রোসেবাংক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও জানে ম্যান্ডেলা ভালো নেই। তিনি বর্ণবাদবিরোধী আন্দোলনের এক মহান নেতা। দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। ‘রঙধনু দেশের’ জনক। গোত্রনাম ‘মাদিবা’ বলে ডাকে অনেকেই। টাটা (বাবা) বলেও ডাকা হয়।গতকাল শুক্রবার রোসেবাংক প্রাথমিক বিদ্যালয়ের টিফিন বিরতির সময় জুনিয়র লুথুলি (১০) নামের এক শিক্ষার্থী এএফপির সাংবাদিককে ম্যান্ডেলার বাবার প্যান্ট কাটার গল্পটা শুনিয়ে দেয়। তার সহপাঠী সিবুসিসো এনকিউবি যোগ করে বেল্টের বদলে দড়ি জড়ানোর কথা। লুথুলি আরও বলে, ‘মাদিবা বর্ণবৈষম্য দূর করেছিলেন। তা না হলে আজ আমি এখানে পড়তে আসতে পারতাম না।’কয়েক দিন আগে ম্যান্ডেলার রোগমুক্তি কামনা করে লেখা কার্ড আর ফুল হাতে এই বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা সদলবলে স্কুলের অদূরে তাঁর বাসভবনে ছুটে গিয়েছিল। এএফপি।