ওলমার্টের অর্থদণ্ড ও স্থগিত কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতিসংক্রান্ত আলোচিত একটি মামলায় ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের ১৯ হাজার মার্কিন ডলার অর্থদণ্ড ও স্থগিত কারাদণ্ড হয়েছে। জেরুজালেমের একটি আদালতে গতকাল সোমবার এই রায় দেওয়া হয়। দুর্নীতির দায়ে ওলমার্টকে দোষী সাব্যস্ত করা হয়।জেরুজালেম জেলা আদালতের বিচারক মুসিয়া আরাদ বলেন, ওলমার্ট গুরুতর অপরাধ করেছেন এবং এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন হয়ে পড়ে।ওলমার্টকে গত ১০ জুলাই অভিযুক্ত করা হয়। বাণিজ্য ও শিল্পমন্ত্রী থাকাকালে তিনি একজন সহকর্মীকে বিশেষ সুবিধা দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এএফপি।