ওলাঁদের জন্য ওবামার বিশেষ নৈশভোজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আয়োজনে বিশেষ রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। গত মঙ্গলবার হোয়াইট হাউসে ওই নৈশভোজের আয়োজন করা হয়।
২০১১ সালের পর হোয়াইট হাউসে বিশেষ এই নৈশভোজের আয়োজন এবারই প্রথম। হোয়াইট হাউসে ওলাঁদকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। পরে তাঁকে হোয়াইট হাউসের সাউথ লনে বিশেষ তাঁবুতে নেওয়া হয়। প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির মাঝে বসে নৈশভোজে অংশ নেন ওলাঁদ। বিবিসি।