ওলাঁদের সম্পদ মাত্র ১১ লাখ ৭০ হাজার ইউরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সম্পদ-বিবরণী গতকাল শুক্রবার প্রকাশ করা হয়েছে। তাঁর মোট সম্পদের পরিমাণ ১১ লাখ ৭০ হাজার ইউরো (১৫ লাখ ডলার)।নির্বাচনী প্রচারণায় ওলাঁদ জনগণের সামনে নিজেকে সাদাসিধে (মি. নরমাল) জীবনের অধিকারী একজন অনাড়ম্বর ব্যক্তি হিসেবে উপস্থাপন করেন। সম্পদের যে হিসাব তিনি জমা দিয়েছেন, এতেও তার প্রতিফলন ঘটেছে। ফ্রান্সের সরকারি গেজেটে প্রকাশিত হিসাব অনুযায়ী, ওলাঁদের ছোট দুটি ফ্ল্যাট ও একটি পারিবারিক বাড়ি রয়েছে। তাঁর নামে তিন হাজার ৫৫০ ইউরোর একটি জীবনবিমা করা আছে। তাঁর ব্যবহূত আসবাবপত্রের মূল্য ১৫ হাজার ইউরো। ব্যাংকের সঞ্চয়ী হিসাবে আছে আট হাজার ২৫৮ ইউরো। এর বাইরে কোনো ব্যবসা বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নেই ওলাঁদের।বিদায়ী প্রেসিডেন্ট সারকোজির নামে দুই লাখ ৫৮৪ হাজার ৩৪ ইউরোর দুটি জীবনবিমা রয়েছে। এ ছাড়া সারকোজির ব্যাংক হিসাবে রয়েছে ৫৯ হাজার ৯১৯ ইউরো। এএফপি।