ওষুধ প্রতিরোধী জীবাণু নির্মূলে বৈশ্বিক প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকে ওষুধ প্রতিরোধী জীবাণু বা ‘সুপারবাগ’ থেকে মুক্ত করতে যুগান্তকারী ঘোষণায় স্বাক্ষর করতে যাচ্ছে জাতিসংঘের ১৯৩টি দেশ। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা গেলে বছরে সাত লাখ লোকের মৃত্যু ঠেকানো সম্ভব হবে।

স্বাস্থ্য-সংক্রান্ত বিষয়ে এটি জাতিসংঘের এ ধরনের চতুর্থ ঘোষণা। এর আগে ২০০১ সালে এইচআইভি, ২০১১ সালে অসংক্রামক রোগ এবং ২০১৩ সালে ইবোলা প্রতিরোধে ঘোষণা দেয় জাতিসংঘ।

বিশ্বকে ওষুধ প্রতিরোধী জীবাণুমুক্ত করার ঘোষণায় স্বাক্ষরকারী দেশগুলো সুপারবাগ মুক্ত করার কর্মপরিকল্পনার বিষয়ে দুই বছরের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বিশ্বে পরিচিত বড় হুমকির মধ্যে চিকিৎসা-প্রতিরোধী জীবাণু অন্যতম। ধারণা করা হয়, এই জীবাণু প্রতিরোধে দ্রুত পদক্ষেপ না নিলে বর্তমানে প্রচলিত ওষুধ একসময় খুব সাধারণ রোগও সারাতে পারবে না। অতিমাত্রায় অ্যান্টিবায়োটিকের ব্যবহারই এই সমস্যার কারণ। এতে করে নতুন চিকিৎসাপদ্ধতি আবিষ্কার না হলে বিভিন্ন অস্ত্রোপচার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।