ওষুধ-প্রতিরোধী ম্যালেরিয়ার জীবাণু শনাক্ত
ম্যালেরিয়ার জীবাণুর একটি ওষুধ-প্রতিরোধী জাত শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি পশ্চিম কম্বোডিয়ায় একটি পাওয়া গেছে। কৌলিকগত দিক দিয়ে ম্যালেরিয়া জীবাণুর অন্য জাতগুলো থেকে এটি ভিন্ন। ম্যালেরিয়া চিকিৎসায় সবচেয়ে বেশি ব্যবহূত ওষুধ আর্টেমাইসিনিনের কার্যকারিতাও এটি প্রতিরোধ করতে পারে।নেচার জেনেটিকস সাময়িকীতে প্রকাশিত একটি নিবন্ধে এ কথা জানিয়েছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও থাইল্যান্ডের মাহিডল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। ম্যালেরিয়া জীবাণু নিয়ে তাঁদের এই গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন অক্সফোর্ডের অলিভো মিয়োত্তো।বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ৮০০ ধরনের ম্যালেরিয়া জীবাণু সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষা করেছেন গবেষকেরা। তাঁরা জানিয়েছেন, কম্বোডিয়ার পশ্চিমাঞ্চলে ম্যালেরিয়া জীবাণুর ওষুধ প্রতিরোধের বিষয়টি প্রথম জানা যায় ২০০৮ সালে। এর পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে এটি ছড়িয়ে পড়ে। বিবিসি।