ওসকারের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত কিউবার বংশোদ্ভূত মার্কিন লেখক ওসকার হাইজুয়েলোস (৬২) গত শনিবার নিউইয়র্কে মারা গেছেন। তাঁর স্ত্রী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিউইয়র্ক টাইমস পত্রিকাকে জানান, গত শনিবার ম্যানহাটনের একটি টেনিস কোর্টে তিনি হঠাৎ জ্ঞান হারান এবং পরে মারা যান। ওসকার ১৯৯০ সালে তাঁর ম্যামবো কিংস প্লে সংগস অব লাভ উপন্যাসের জন্য পুলিৎজার পুরস্কার পান। বিশ্বের ২৫টি ভাষায় তাঁর এই বই অনূদিত হয়। এ ছাড়া তাঁর বইয়ের ওপর চলচ্চিত্রও নির্মিত হয়। তাঁর উল্লেখযোগ্য অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে: এ সিম্পল হাবানা মেলোডি, থটস উইদাউট সিগারেটস। এএফপি।