ওসাকার মেয়র ‘দস্যুর ছেলে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের ওসাকা শহরের মেয়র নির্বাচিত হয়েছেন তোরু হাসিমোতো। তিনি নিজেকে ‘দস্যুর ছেলে’ বলে দাবি করে থাকেন।হাসিমোতো ২০০৮ সাল থেকে ওসাকার গভর্নর ছিলেন। মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি সম্প্রতি মেয়র পদ ছেড়ে দেন। নির্বাচনে তাঁর কাছে পরাজিত হয়েছেন বর্তমান মেয়র কুনিও হিরামাতসু। তাঁর পেছনে সমর্থন ছিল দেশের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টি অব জাপান, প্রধান বিরোধী দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও জাপানিজ কমিউনিস্ট পার্টির।নির্বাচনের আগে ওসাকার প্রশাসনিকব্যবস্থায় সংস্কারের প্রতিশ্রুতি দেন হাসিমোতো। কেননা, নগর কর্তৃপক্ষ ও স্থানীয় জেলা প্রশাসনের কর্মকাণ্ড একটি অপরটির সঙ্গে জড়ানো। বিবিসি।