ওসামা হত্যা নিয়ে চলচ্চিত্রে ‘অসত্য’ তথ্য পরিবেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেন হত্যা অভিযান নিয়ে নির্মিত জিরো ডার্ক থার্টি চলচ্চিত্রে ‘অসত্য’ তথ্য পরিবেশন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের তিনজন আইনপ্রণেতা এ অভিযোগ করে ছবিটি নির্মাণকারী প্রতিষ্ঠান সনি পিকচার এন্টার-টেইনমেন্টের কাছে চিঠি দিয়েছেন। ওসামাকে অনুসন্ধান করতে গিয়ে কমান্ডো বাহিনী বিভিন্ন ধরনের নির্যাতন চালিয়েছিল বলে জিরো ডার্ক থার্টিতে দেখানো হয়। সিনেটর ড্যানি ফেইনস্টেইন ও কার্ল লেভিন এবং সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অস্কার বিজয়ী পরিচালক ক্যাথরিন বিগেলোর ওই ছবি নির্যাতনের বিষয়টিকে প্রতিষ্ঠিত করেছে। ছবি দেখে অনেকেই বিষয়টিকে সত্য ঘটনা বলে বিশ্বাস করবে। বিবিসি।