ওসামাকে ধরিয়ে দিয়েছিলেন জাওয়াহিরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার শীর্ষ পদ পেতেই ওসামা বিন লাদেনকে ধরিয়ে দিয়েছিলেন সংগঠনটির তৎকালীন দ্বিতীয় শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরি। যুক্তরাষ্ট্রের নেভি সিলসের এক সাবেক সদস্য চাক পিফারার তাঁর নতুন বইয়ে এ দাবি করেছেন।গতকাল মঙ্গলবার বইটি প্রকাশিত হয়। সিল টার্গেট জেরোনিমো নামের ওই বইয়ে চাক পিফারার উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র অভিযান চালাতে পারে—এমন আশঙ্কার কথা জানা সত্ত্বেও জাওয়াহিরি বিভিন্ন বার্তা দিয়ে আবু আহমেদ আল কুয়েতিকে বারবার অ্যাবোটাবাদে লাদেনের গোপন আস্তানায় পাঠান, যাতে তা গোয়েন্দাদের নজরে আসে।চাক পিফারার লিখেছেন, এ তথ্যের ওপর ভিত্তি করে যে কেউ একটা উপসংহার টানতে পারেন যে জাওয়াহিরিই মার্কিন সেনাদের লাদেনের গোপন আস্তানায় নিয়ে গেছেন।চলতি বছরের ১ মে মার্কিন নেভি সিলস কমান্ডোদের একটি বিশেষ দল পাকিস্তানের ইসলামাবাদের কাছে অ্যাবোটাবাদে গোপন অভিযান চালিয়ে আল-কায়েদার তৎকালীন নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে।মার্কিন গোয়েন্দারা দাবি করেন, আবু আহমেদ আল কুয়েতি নামের আল-কায়েদার এক বার্তাবাহককে অনুসরণ করেই তাঁরা বিন লাদেনের গোপন আস্তানার সন্ধান পেয়েছিলেন। টাইমস অব ইন্ডিয়া।