ওসামার জামাতাকে আটক করেছে সিআইএ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওসামা বিন লাদেনের জামাতা সুলাইমান আবু ঘাইথকে আটক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। তুরস্কে তাঁকে আটক করে জর্ডানে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে সিআইএ তাঁকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার তুরস্কের হুরিয়াত পত্রিকার খবরে এ কথা বলা হয়।গত মাসে আঙ্কারার একটি বিলাসবহুল হোটেল থেকে আল-কায়েদার সাবেক মুখপাত্র আবু ঘাইথকে আটক করে তুরস্ক সরকার। ১ মার্চ তাঁকে জর্ডানে পাঠিয়ে দেয় তুর্কি কর্তৃপক্ষ। আঙ্কারায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফরের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে যায় ওসামার জামাতাকে আটকের বিষয়টি। তবে আবু ঘাইথকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। এএফপি।