ওসামার তথ্যদাতা পাকিস্তানি চিকিৎসক অনশন করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের তথ্যদাতা পাকিস্তানি চিকিৎসক শাকিল আফ্রিদি কারাগারে অনশন শুরু করেছেন। পেশোয়ারের একটি কারাগারে বন্দী শাকিল কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁর ‘চিকিৎসায় অবহেলার’ অভিযোগ এনে এই অনশন করছেন।চিকিৎসক শাকিল আফি্রিদ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) হয়ে কাজ করেছিলেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ২০১১ সালের ২ মে ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওসামাকে হত্যা করে মার্কিন কমান্ডো বাহিনী। সিআইএ এবং পাকিস্তানের নিষিদ্ধঘোষিত কট্টরপন্থী সংগঠন লস্কর-ই-ইসলামের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শাকিলকে গ্রেপ্তার করা হয়।শাকিলের ভাই জামিল আফ্রিদি অভিযোগ করেন, তাঁর ভাইয়ের চিকিৎসার জন্য পারিবারিক চিকিৎসককে কারাগারে যেতে দেওয়া হচ্ছে না। জামিল বলেন, গত আগস্টের পর থেকে শাকিলের ব্যাপারে তাঁরা কোনো তথ্য পাচ্ছেন না। সরকারের নির্দেশ সত্ত্বেও কারা কর্তৃপক্ষ শাকিলের শারীরিক পরীক্ষা করাচ্ছে না এবং ওষুধ দিচ্ছে না।শাকিলের আইনজীবী সামিউল্লাহ বলেন, শাকিলের সঙ্গে কাউকে দেখা করতে না দেওয়ার বিষয়টি ন্যায়বিচারের পরিপন্থী। কারা কর্তৃপক্ষের উচিত পরিবারের সদস্য, চিকিৎসক ও আইনজীবীদের সঙ্গে তাঁর দেখা করার অনুমতি দেওয়া।সামিউল্লাহ জানান, সিআইএর সঙ্গে সম্পৃক্ততার দায়ে তাঁকে ৩৩ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।