ওসামার দুই স্ত্রীর বিরোধ চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন-লাদেনের দুই স্ত্রীর মধ্যে বিরোধ চরমে উঠেছে। এই দুজন হচ্ছেন বড় স্ত্রী খায়রিয়াহ্ (৬১) ও ওসামার মৃত্যুর সময় তাঁর সঙ্গে থাকা ছোট স্ত্রী আমাল (২৯)। আমাল ওসামার মৃত্যুর জন্য খায়রিয়াহেক দায়ী করার পর দুজনের মধ্যে এ বিরোধ চরমে পৌঁছায়। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কমান্ডারের বরাত দিয়ে দ্য সান পত্রিকা জানায়, আমাল গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের সময় বড় স্ত্রী খায়রিয়াহেক (৬১) আল-ওসামার মূল হত্যাকারী হিসেবে অভিহিত করেন। আমাল তাঁর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন। তিনি অভিযোগ করেন, খায়রিয়াহ্ই মার্কিন বিশেষ বাহিনীর কাছে ওসামার গোপন অবস্থানের কথা ফাঁস করে দেন। গোয়েন্দা সূত্রমতে, ছোট স্ত্রী আমাল ও ওসামার প্রেমময় সম্পর্ক নিয়ে বড় স্ত্রী ঈর্ষান্বিত ছিলেন। কারণ, জিজ্ঞাসাবাদে খায়রিয়াহ্ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাল একজন যৌনকর্মীর মতোই সারাক্ষণ ওসামার সঙ্গে থাকতেন। তিনি আমালকে ‘নোংরা’ বলেও উল্লেখ করেন।ওসামার মৃত্যুর পর তাঁর আরেক স্ত্রীর সঙ্গে বিবদমান এ দুই স্ত্রীও ইসলামাবাদে বন্দী আছেন। এ ছাড়া ওসামার ২০ সন্তানের মধ্যে আটজনও বন্দী রয়েছে। দ্য সানের প্রতিবেদনে আরও বলা হয়, ওসামার স্ত্রী ও সন্তানদের নিরাপত্তায় নিয়োজিত প্রহরীদের ওই দুই স্ত্রীকে কখনো একসঙ্গে অবস্থান করতে দিতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। পিটিআই।