প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের প্রতিরূপ একটি খেলনা তৈরির পরিকল্পনা করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ৷ তারা ওসামাকে ‘দানবীয় চোখওয়ালা’ হিসেবে উপস্থাপনের মাধ্যমে তাঁকে শিশুদের কাছে একটি ভয়ংকর চরিত্র হিসেবে তুলে ধরতে চেয়েছিল৷ চীনে ২০০৫ সালে ১২ ইঞ্চির ওই পুতুলটি তৈরির উদ্যোগ নেওয়া হয়৷ এতে উপদেষ্টা হিসেবে কাজ করেন খেলনা উৎপাদনকারী প্রতিষ্ঠান হ্যাসব্রোর অবসরপ্রাপ্ত নির্বাহী ডোনাল্ড লেভিন৷ ওসামার মতো তিনটি নমুনা পুতুল তৈরির পর প্রকল্পটি স্থগিত রাখে সিআইএ৷ তবে যুক্তরাষ্ট্রের সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট জানায়, ওসামার অনুরূপ বেশ কয়েকটি পুতুল তৈরি করে পাকিস্তানের করাচি শহরে পাঠানো হয়েছিল৷ এএফপি৷