ওসামার সঙ্গে ৫০ বার সাক্ষাৎ হয় যুক্তরাজ্যের জঙ্গির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের একজন জঙ্গি আল-কায়েদার প্রয়াত প্রধান ওসামা বিন লাদেনের সঙ্গে ২০-৫০ বার পর্যন্ত সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে এক মামলার শুনানিতে এই ব্রিটিশ জঙ্গি আরও বলেন, আল-কায়েদা তাঁকে একটি যাত্রীবাহী উড়োজাহাজ উড়িয়ে দেওয়ার কাজেও লাগিয়েছিল।
২০০১ সালের ডিসেম্বরে আলোচিত জুতা-বোমা হামলার ষড়যন্ত্রে অভিযুক্ত হন সাজিদ বাদাত নামের ওই ব্যক্তি। ২০০৫ সালে তাঁকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর বিশ্বজুড়ে আকাশপথে ভ্রমণে আতঙ্ক দেখা দেয়।
সম্প্রতি সাজিদ যুক্তরাজ্যের একটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মুক্তির পর কর্তৃপক্ষ আর্থিক সহায়তাসহ তাঁকে দেশেই বসবাসের সুযোগ করে দেয়। যুক্তরাষ্ট্রে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গত সোমবার অজ্ঞাত স্থান থেকেই নিউইয়র্কের ওই আদালতে তথ্যপ্রমাণ উপস্থাপন করেন তিনি। এএফপি।