ওয়াজিরিস্তান জঙ্গিমুক্ত দাবি আঞ্চলিক কমান্ডারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত দক্ষিণ ওয়াজিরিস্তান থেকে জঙ্গিদের নির্মূল করা হয়েছে। জঙ্গিদের কোনো ঘাঁটিও সেখানে অবশিষ্ট নেই। ওয়াজিরিস্তানের জঙ্গি দমনে পরিচালিত অভিযানের কমান্ডার মেজর জেনারেল নওয়াজ খান এ দাবি করেছেন।দেশটির দক্ষিণাঞ্চলীয় ডেরা ইসমাইল খান এলাকায়গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজ খান বলেন, সেনাবাহিনী সেখান থেকে বিদেশি জঙ্গিদের আটক করেছে। বিদেশি অস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পুনর্বাসন কাজের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, দক্ষিণ ওয়াজিরিস্তানের উন্নয়নে অবকাঠামো নির্মাণ অব্যাহত রয়েছে। ডন অনলাইন।