ওয়াল স্ট্রিট জার্নালের কম্পিউটারেও চীনা হ্যাকারদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রেরওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা গত বৃহস্পতিবার অভিযোগ করেছে, তাদের কম্পিউটারে চীনা হ্যাকাররা হামলা করেছে। এর আগের দিন নিউইয়র্ক টাইমস পত্রিকার কর্তৃপক্ষও একই ধরনের অভিযোগ করে। চীন নিয়ে প্রতিবেদন করছেন, হ্যাকাররা এমন সাংবাদিকদের ওপর গোয়েন্দাগিরি করার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে।ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, আপাতদৃষ্টিতে মনে হয়েছে, হামলাগুলোর লক্ষ্যবস্তু ছিল সেসব সাংবাদিক, যাঁরা চীন নিয়ে প্রতিবেদন করে থাকেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের ওপর চীনা গোয়েন্দাগিরি একটি ‘বিস্তৃত ঘটনা’ হয়ে দাঁড়িয়েছে বলেও পত্রিকাটি মন্তব্য করে। এর আগে বুধবার নিউইয়র্ক টাইমস জানায়, হ্যাকাররা চার মাস ধরে তাদের কম্পিউটারে অনুপ্রবেশ করে কর্মীদের পাসওয়ার্ড চুরি করেছে। সম্ভবত এই হ্যাকারদের চীনা সামরিক বাহিনীর সঙ্গে যোগসাজশ রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে তাঁর মেয়াদ শেষ করা উপলক্ষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র সরকার রাষ্ট্রীয় ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে হ্যাকারদের আক্রমণ বেড়ে যাওয়ার বিষয়টি প্রত্যক্ষ করেছে। এসব ঘটনা আন্তর্জাতিক ফোরামগুলোতে তাঁরা তুলে ধরবেন। এএফপি।