ওয়াশিংটন-ইসলামাবাদ ‘বৈবাহিক বন্ধন’ নয় বন্ধুত্ব চান হাক্কানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ও পাকিস্তান খুব ভালো মিত্র এবং তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে বলে যে ভান করে—এটি বন্ধ করা উচিত। ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসাইন হাক্কানি বুধবার ওয়াশিংটনে এ মন্তব্য করেন। দুই পক্ষই অবাস্তব প্রত্যাশা করে উল্লেখ করে হাক্কানি বলেন, যুক্তরাষ্ট্র আশা করে, পাকিস্তান জঙ্গিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে যা হওয়ার নয়। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য ন্যাশনাল ইন্টারেস্টের এক অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যকার বর্তমান সম্পর্ক নিয়ে হুসাইন হাক্কানি বলেন, ‘যদি ৬৫ বছরের মধ্যে একসঙ্গে থাকার যথেষ্ট যুক্তিযুক্ত কারণ খুঁজে না পাওয়া যায় এবং এ সময়ের মধ্যে যদি তিন-তিনবার বিচ্ছেদ আর চারবার বিয়ের পুনর্ঘোষণা দিতে হয়, তবে এই বৈবাহিক বন্ধনের বাইরে বন্ধুত্বের উপায় খোঁজাই উত্তম।’মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যকার মিত্রতার বিচ্ছেদ-পরবর্তী সম্পর্ক প্রসঙ্গে হুসাইন হাক্কানি আরও বলেন, বিচ্ছেদের পরবর্তী সময়ে উভয় দেশ পরস্পরের প্রতি অধিক বাস্তবসম্মত প্রত্যাশা রাখতে পারবে এবং যথাসম্ভব পরস্পরকে সহায়তা করতে পারবে।গত জুনে প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণার কথা উল্লেখ করে হুসাইন হাক্কানি বলেন, ‘শত শত কোটি ডলার সহায়তা দেওয়া সত্ত্বেও প্রতি চারজনের মধ্যে তিনজন পাকিস্তানি যুক্তরাষ্ট্রকে তাদের শত্রু বলে বিবেচনা করে।’ রয়টার্স।