ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইট হ্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট-এর ওয়েবসাইট হ্যাক করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক একটি গোষ্ঠী। গত বৃহস্পতিবারের এ সাইবার হামলাকে মার্কিন গণমাধ্যমের ওপর সংঘটিত হামলার একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।সিরিয়ান ইলেকট্রনিক আর্মি (এসইএ) নামের ওই গোষ্ঠীটি ওয়াশিংটন পোস্ট ডট কমের কিছু নিবন্ধ এসইএর নিজস্ব ওয়েবসাইটে নিয়ে যেতে সক্ষম হয়। প্রায় ৩০ মিনিট ধরে এ সাইবার হামলা চলে। এই সময়ের মধ্যে বেশ কিছু বিদেশি সংবাদনির্ভর নিবন্ধে হস্তক্ষেপ করা হয়। সিরিয়ান ইলেকট্রনিক আর্মি (এসইএ) প্রকাশ্যে প্রেসিডেন্ট আসাদকে সমর্থন করে থাকে।ওয়াশিংটন পোস্ট অনলাইন শাখার ব্যবস্থাপনা সম্পাদক এমিলো গার্সিয়া-রুইজ বলেন, ‘আমরা দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছি।’ ওয়াশিংটন পোস্ট।