ওয়াশিংটন হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন নীতির সমালোচনা করা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন ক্ষমা না চাওয়ায় হতাশ হয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি গত মঙ্গলবার এক ব্রিফিংয়ে এ কথা বলেন। গত সোমবার তেলআবিব বিশ্ববিদ্যালয়ে ইয়ালন বলেছিলেন, তেহরানের বিতর্কিত পারমাণবিক প্রকল্প নিয়ে মুখোমুখি হতে ইসরায়েল তার প্রধান মিত্রের (যুক্তরাষ্ট্র) ওপর নির্ভর করতে পারে না। ইউক্রেন সংকটে যুক্তরাষ্ট্র ‘দুর্বলতা দেখাচ্ছে’। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পরে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ইয়ালনের মন্তব্যের বিষয়ে প্রতিবাদ জানান। রয়টার্স।