ওয়েইওয়েইর আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর ফাঁকির অভিযোগে করা জরিমানার আদেশ প্রত্যাহার করতে চীনের খ্যাতিমান শিল্পী ও ভিন্নমতাবলম্বী কর্মী ওয়েইওয়েই যে আবেদন করেছিলেন, তা খারিজ করে দিয়েছেন দেশটির একটি আদালত। তাঁর কৌঁসুলি গতকাল শুক্রবার এ খবর জানান।বেইজিংয়ের চাওইয়াং জেলার আদালতে আপিলের রায় শুনতে ওয়েইওয়েইকে সেখানে উপস্থিত হতে বাধা দিয়েছে পুলিশ।চীনা কর্তৃপক্ষ কর ফাঁকির অভিযোগে গত বছর ওয়েইওয়েইর প্রতিষ্ঠানকে ২৪ লাখ ডলার জরিমানা করে। ওয়েইওয়েইর সমর্থকেরা একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন। ওয়েইওয়েই এর বিরুদ্ধে আবেদন করেন। বিবিসি।