ওয়েবসাইটে অভিবাসনের তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে অভিবাসনসংক্রান্ত তথ্যভিত্তিক ওয়েবসাইট ‘ইমিগ্রেশন টু কানাডা’। প্রবাসে ও বাংলাদেশে বসবাসকারী কিছু তরুণ পেশাজীবী ওয়েবসাইটটি তৈরি করেছেন। এসব তরুণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এটি পরিচালনা করছেন।

কানাডায় অভিবাসনে আগ্রহী বা স্থায়ীভাবে বসবাসে কী ধরনের তথ্য প্রয়োজন, সেটি জানানোর জন্য গত বছর ইমিগ্রেশন টু কানাডার ফেসবুক কার্যক্রম শুরু হয়। লোকজনের অভাবনীয় সাড়ার কারণে (www.immigrationandsettlement.org) নামে ওয়েবসাইটের কার্যক্রম শুরু হয়।

উদ্যেক্তারা জানিয়েছেন, ‘ইমিগ্রেশন টু কানাডা’ ওয়েবসাইটের মূল উদ্দেশ্য হচ্ছে কানাডার অভিবাসনপ্রক্রিয়া সবার কাছে বাংলা ভাষায় উপস্থাপন করা। অভিবাসনসংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে ওয়েবসাইটটিকে তথ্যসমৃদ্ধ করা হয়েছে।

ওয়েবসাইট ও ফেসবুক পাতার সব তথ্য ও সহযোগিতা সবার জন্য উন্মুক্ত। যে কেউ এটি বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন।

উদ্যোক্তারা আরও বলেন, এই প্লাটফর্ম থেকে ই-মেইলে সেবাগ্রহণকারী প্রতিটি ব্যক্তির তথ্য সম্পূর্ণ গোপন থাকবে, কখনো তা ব্লগে বা অন্য কোনো গণমাধ্যমে প্রকাশিত হবে না। ওয়েবসাইট ও ফেসবুকের পাতাটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত। ব্যক্তিগত আক্রমণ, অশালীন মন্তব্য, ধর্মপ্রচার ও ধর্মীয় অনুভুতিতে আঘাত, উদ্দেশ্যমূলক প্রচারণা, বিনা অনুমতিতে বিজ্ঞাপন প্রচার, ব্লগ বা ফেসবুকের পরিবেশ নষ্টকারী প্রভৃতি বিষয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মেনে চলছে ইমিগ্রেশন টু কানাডা।

এই ওয়েবসাইট ও ফেসবুক পাতায় ফরাসি ভাষা শিক্ষার একটি প্রাথমিক ব্যবস্থা রাখা হয়েছে। খুব সহজভাবে ফরাসি শেখানোর জন্যে একজন স্বেচ্ছাসেবী এই পাতার সবাইকে সাহায্য করবেন। এ ছাড়া আইইএলটিএসের প্রতিটি মডিউলে ভালো স্কোর করার জন্যে সহযোগিতা পাওয়া যাবে। কানাডায় অভিবাসনপ্রত্যাশী ও বাংলাভাষী যে কেউ ফেসবুক পাতা ও ওয়েবসাইটের সঙ্গে সম্পৃক্ত হয়ে এতে অবদান রাখতে পারবেন। বিজ্ঞপ্তি