ওয়েবসাইটে মহাত্মা গান্ধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী নিয়ে একটি ওয়েবসাইট খোলা হচ্ছে। দেশটির কেন্দ্রীয় সরকার ও বাপুজির স্মৃতিবিজড়িত গুজরাটের সবরমতি আশ্রম প্রিজারভেশন অ্যান্ড মেমোরিয়াল ট্রাস্ট যৌথভাবে এ ওয়েবসাইটটি চালু করতে যাচ্ছে। ওয়েবসাইটটির নাম দেওয়া হয়েছে ‘গান্ধী হেরিটেজ সাইট’। ওয়েবসাইটে থাকবে মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনের নানা ঘটনা। আরও থাকবে গান্ধীজির নিজের ও তাঁকে লেখা ৩৪ হাজারের বেশি চিঠি। এ ছাড়া থাকবে গান্ধীর স্মৃতিবিজড়িত অন্তত দুই হাজার স্থানের ছবি ও ইতিহাস। এটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় আট কোটি রুপি। শিগগির এই ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে।