ঔপন্যাসিক মেভ বিনশির জীবনাবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ারল্যান্ডের প্রখ্যাত ঔপন্যাসিক মেভ বিনশি আর নেই। গত সোমবার ডাবলিনের একটি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। জন্মপ্রিয়এ লেখকের বয়স হয়েছিল ৭২ বছর।১৯৮২ সালে মেভ বেনশির প্রথম উপন্যাস লাইট এ পেনি ক্যান্ডেল প্রকাশিত হয়। দ্য আইরিশ টাইমস পত্রিকায় কাজ করার ফাঁকে ফাঁকে তিনি উপন্যাসটি লিখেছিলেন।বিনশির বই বিশ্বজুড়ে চার কোটি কপি বিক্রি হয়েছে। তাঁর উপন্যাস ৩৭টি ভাষায় অনূদিত হয়েছে। ২০০০ সালে জরিপে তৃতীয় জনপ্রিয় লেখক নির্বাচিত হন বিনশি। বিনশির জন্ম ১৯৪০ সালে আয়ারলান্ডের ডাবলিন কাউন্টির ডালকিতে। পেশাগত জীবন শুরুর দিকে শিক্ষক হিসেবে প্রশিক্ষণ নিলেও পরে সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে জড়িয়ে পড়েন। বিবিসি।