কংগ্রেস ও বিজেপিকে ঠেকাতে চান বুদ্ধদেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও প্রবীণ সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, ‘এবারের লোকসভা নির্বাচনের মাধ্যমে আমরা কংগ্রেসকে পরাজিত করতে চাই এবং একই সঙ্গে বিজেপিকে ঠেকাতে চাই।’
আজ শুক্রবার দুপুরে কলকাতা প্রেসক্লাবে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, দেশে এখন কংগ্রেস এবং বিজেপির মোট ভোটের চেয়ে বিরোধীদের ভোট বেশি। অর্থাত্ ৫০ শতাংশের বেশি। তাই অঙ্কের হিসাবে এখনো ভারতে কংগ্রেস বা বিজেপিবিরোধী বিকল্প সরকার গড়া সম্ভব।
পশ্চিমবঙ্গের সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য গোটা দেশে বামপন্থীদের শক্তি বৃদ্ধি করা। সেই লক্ষ্যে আমরা কর্মসূচিভিত্তিক আন্দোলন চালিয়ে যাচ্ছি।’