কংগ্রেস-জেএমএম জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব ভারতে বিজেপিকে রুখতে ঝাড়খন্ড মুক্তি মোর্চার (জেএমএম) সঙ্গে জোট হয়েই গেল কংগ্রেসের। গতকাল শুক্রবার রাঁচিতে দুই দলের বৈঠকের পর এ কথা ঘোষণা করা হয়। এর ফলে শিগগির রাজ্যটিতে রাষ্ট্রপতির শাসনের অবসান ঘটবে এবং সরকার গঠনের দাবি জানাবে এই জোট। মুখ্যমন্ত্রী হবেন শিবু সরেনের ছেলে হেমন্ত সরেন। বোঝাপড়া অনুযায়ী, আগামী লোকসভা নির্বাচনেও এই দুই দল জোটবদ্ধ হয়ে লড়বে। রাজ্যের ১৪টি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস লড়বে ১০টিতে, জেএমএম চারটিতে। ২০০৪ সালে এই ফর্মুলায় জোট করে দল দুটি ১৪টির মধ্যে ১৩টি আসনই জিতেছিল। নয়াদিল্লি প্রতিনিধি।