কংগ্রেস-তৃণমূল বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আসন্ন লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচন নিয়ে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক বিরোধ অব্যাহত রয়েছে। ওই দুটি নির্বাচনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস আলাদাভাবে লড়বে বলে উভয় দলের নেতারা ঘোষণা দেন।লোকসভায় তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় গত মঙ্গলবার দিল্লিতে বলেন, কংগ্রেস ছয় আসন নিয়ে সন্তুষ্ট থাকুক। কংগ্রেসকে ২০০৯ সালে ১৪টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। আটটি আসনে তারা পরাজিত হয়েছে। ওই আসনের অন্তত চারটিতে তৃণমূল জিততে পারত। ৪২টি আসনেই এবার তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ রাখতে হবে।লোকসভায় পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে বর্তমানে কংগ্রেসের ছয়টি আসন এবং তৃণমূলের ১৯টি আসন রয়েছে।এদিকে তৃণমূল এককভাবে নির্বাচন করলে তাদের আসন ১৯ থেকে নয়টিতে নেমে যাবে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্য। এ ছাড়া কংগ্রেসের সাংসদ দীপা দাশমুন্সি বলেন, কংগ্রেসের সাহায্য ছাড়া তৃণমূল কোনোমতেই ১৯টি আসন পাবে না।পঞ্চায়েত নির্বাচন ২০১৩ এবং লোকসভা নির্বাচন ২০১৪ সালে অনুষ্ঠিত হবে।