কংগ্রেস সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে দুর্নীতি ও কালোটাকার বিস্তার বন্ধের দাবিতে আন্দোলনরত যোগগুরু বাবা রামদেব অনশন ভেঙেছেন। লেবু-পানি খাইয়ে দুটি শিশু গতকাল মঙ্গলবার তাঁর অনশন ভাঙায়। এ সময় তিনি বলেন, ভারতে কংগ্রেস সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দল।দিল্লির আম্বেদকার স্টেডিয়ামে অনশন ভঙ্গের পর সমর্থকদের উদ্দেশে রামদেব বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁর আন্দোলন চলবে। এবার রামদেব উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বারে যাবেন। কালোটাকার বিরুদ্ধে তাঁর আন্দোলনে সমর্থন দেওয়ার জন্য সমাজবাদী পার্টির (এসপি) নেতা মুলায়ম সিং ও বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতীকে ধন্যবাদ জানান রামদেব।ক্ষমতাসীন কংগ্রেসের প্রতি আক্রমণাত্মক ইঙ্গিত করে রামদেব বলেন, ‘ভারতে দুর্নীতির জন্য কংগ্রেসই দায়ী। এটি দেশের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দল। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের গুরুদুয়ারায় যাওয়া উচিত নয়। তাঁর উচিত আমার মতো হওয়া।’রামদেবের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা রাম জেঠমালানি। তিনি অভিযোগ করেন, রাহুল গান্ধী বিদেশে অবৈধ অর্থ পাচারে জড়িত রয়েছেন। টাইমস অব ইন্ডিয়া।