কংগ্রেসই আবার সরকার গঠন করবে: রাহুল
কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, পরবর্তী সরকার গঠনে প্রয়োজনীয় আসন পাবে তাঁর দল৷ এতে অন্য কোনো দলের সমর্থন প্রয়োজন হবে না৷ বিজেপি ‘নিজেদের বিপণন’ বা নির্বাচনী প্রচারণায় এগিয়ে গেলেও ভোটাররা কিন্তু কংগ্রেসকে অনেক বেশি ধর্মনিরপেক্ষ দল বলে বিশ্বাস করছেন৷
হিন্দুস্তান টাইমস-এর সহযোগী প্রকাশনা ‘হিন্দুস্তান’কে দেওয়া এক সাক্ষাৎকারে রাহুল এসব কথা বলেন৷ এ সময় নির্বাচনের ফলাফল, সরকার গঠন ও বিজেপির ‘ব্যয়বহুল’ নির্বাচনী প্রচারণার সমালোচনাসহ বিিভন্ন বিষয়ে খোলামেলা কথা বলেন রাহুল৷
পরবর্তী লোকসভায় বিজেপির সরকার গঠন প্রশ্নে রাহুল বলেন, ‘১৪টি রাজ্যে আমাদের নিজেদের বা জোটের সরকার ক্ষমতায় আছে৷ গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছিত্তশগড়সহ আরও কয়েকটি রাজ্যে আমাদের দল প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে৷ অন্যদিকে বিজেপি ও এর মিত্ররা মাত্র সাতটি রাজ্যের ক্ষমতায় আছে৷ পশ্চিমবঙ্গ, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, কেরালাসহ উত্তর-পূর্বাঞ্চলের অনেক রাজ্যে বিজেপির কোনো অবস্থানই নেই৷ হিন্দুস্তান টাইমস৷