প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় কংগ্রেসের নেতা রশীদ আলভি গতকাল মঙ্গলবার আশা প্রকাশ করে বলেছেন, যে দলই কেন্দ্রে নতুন সরকার গঠন করুক না কেন, তাদের পূর্বসূরিদের বিদেশনীতি অনুসরণ করা উচিত৷ আলভি আরও বলেন, যুক্তরাষ্ট্রসহ সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক থাকা উচিত৷ কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কে বহুমাত্রা যুক্ত হয়েছে৷ জি নিউজ৷