কংগ্রেসের কমিটিতে ৫০ শতাংশ নারী থাকবে: রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের কেন্দ্রীয় ও অন্যান্য কমিটিতে নারীদের ৫০ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলের সহসভাপতি রাহুল গান্ধী। গতকাল শনিবার ২০১৪ সালের লোকসভা নির্বাচনের জন্য তাঁর গঠিত কমিটির সঙ্গে মতবিনিময়ে রাহুল এ কথা বলেন।

মতবিনিময় সভার পর কংগ্রেসের মুখপাত্র ভক্ত চরণ দাস সাংবাদিকদের বলেন, ‘দলের কমিটিতে নারীদের ৫০ শতাংশ প্রতিনিধিত্ব কীভাবে নিশ্চিত করা যায় তা নিয়ে কথা বলেছেন রাহুল গান্ধী।...এটা সংরক্ষণ নয়, প্রতিনিধিত্ব।’

ভক্ত চরণ আরও বলেন, ‘নারীদের প্রতিনিধিত্ব যথাযথ নয়, এটা অনুধাবনের পর তিনি (রাহুল) বলেছেন, আগামী দু-তিন বছরের মধ্যে তাঁদের প্রতিনিধিত্ব অবশ্যই ৫০ শতাংশ নিশ্চিত করা হবে।’ পিটিআই।