প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ভালো ফলাফল করেছে৷ প্রদেশটির মোট ৬০ আসনের ৪০টিই তারা পেয়েছে৷ অর্থাৎ তিন-চতুর্থাংশ আসনই কংগ্রেস পেয়েছে৷ এর মধ্যে ১১টি আসনে তাদের কোনো প্রতিদ্বন্দ্বীই ছিল না৷ অরুণাচলের নির্বাচনী কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন৷ অরুণাচলের বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছে মাত্র ছয়টি আসন, যা ২০০৯-এর নির্বাচনের চেয়ে তিনটি বেশি৷ জি নিউজ৷