কংগ্রেসের টিকিটি পাওয়ার পরদিন বিজেপিতে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন লোকসভা নির্বাচনে গত শনিবার কংগ্রেসের মনোনয়ন পান ভাগীরথ প্রসাদ। কিন্তু কংগ্রেসকে বেশ বিব্রতকর অবস্থায় ফেলে তিনি গতকাল রোববার যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি)।
ভাগীরথ মধ্যপ্রদেশের একটি আসন থেকে কংগ্রেসের প্রাথমিক মনোনয়ন পান। একই আসন থেকে তিনি ২০০৯ সালের নির্বাচনে কংগ্রেসের টিকিট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
দলবদলের পক্ষে সাফাই গেয়ে ভাগীরথ বলেন, তিনি বুঝতে পেরেছেন, কংগ্রেসে থাকলে নিজের ইচ্ছা অনুযায়ী জনসেবার কোনো সুযোগ নেই। এখন শুধু এই দলে (বিজেপি) থাকলেই জনকল্যাণে কাজ করা সম্ভব। এনডিটিভি।