কংগ্রেসের সমর্থন পেতে যা করতে পারেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

সিরিয়ায় অভিযান চালানোর প্রস্তাব নিয়ে মার্কিন কংগ্রেসে আগামী সপ্তাহে ভোটাভুটি হতে পারে। বিশ্লেষকেরা মনে করেন, আইনপ্রণেতাদের সমর্থন পেতে তিনি কয়েকটি পন্থা অবলম্বন করতে পারেন। সেগুলো হচ্ছে:
১. সিরিয়া অভিযানে সমর্থন পেতে হোয়াইট হাউস থেকে আবেগের সঙ্গে সবার প্রতি আহ্বান জানাতে পারেন ওবামা।
২. রিপাবলিকান পার্টির প্রভাবশালী সদস্য সিনেটর জন ম্যাককেইন ও সিনেটর লিন্ডসে গ্রাহাম ওভাল অফিসে ওবামার সঙ্গে বৈঠকের পর মার্কিন অভিযানের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন। এই দুই সিনেটরই মনে করেন, সিরিয়ায় ‘সীমিত আকারের অভিযান’ যথেষ্ট নয়।
৩. আইনপ্রণেতাদের সঙ্গে পৃথকভাবে কথা বলায় মনে হচ্ছে, সিরিয়া বিষয়ে আইনপ্রণেতারা যতটা না দলীয় প্রভাবে ভোট দেবেন, তার চেয়ে বেশি ব্যক্তিগত সিদ্ধান্তে ভোট দেবেন। তাই দলীয় হুইপদের অনেক কাজ করতে হবে। ল্যারি সাবাটো বলেন, ডেমোক্রেটিক পার্টির হুইপরা সমর্থন আদায়ের চেষ্টা করবেন। আর রিপাবলিকান পার্টির হুইপরা সিদ্ধান্ত-হীনতায় থাকা আইনপ্রণেতাদের তথ্য দলীয় নেতৃত্বের কাছে জানিয়ে দেবেন।
৪. ওবামা নমনীয় মনোভাব পোষণ করতে পারেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক শ্যন বোলারের মতে, নমনীয়তার নমুনা হিসেবে ওবামা সিরিয়ায় মানবিক সহায়তা দেওয়া বা সীমিত ও অল্প সময়ের অভিযানের কথা তুলে ধরতে পারেন আইনপ্রণেতাদের কাছে।
৫.পরাষ্ট্রনীতিবিষয়ক মার্কিন সিনেট কমিটির সামনে সিরিয়া অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরতে হাজির হয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল ও শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্টিন ডেম্পসে। অন্য জায়গাগুলোতেও তাঁদের মাধ্যমে অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরানোর কাজ করানো হতে পারে। সূত্র: বিবিসি।